বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ছাত্রলীগ নেতা গ্রেফতার

কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ছাত্রলীগ নেতা গ্রেফতার

Sharing is caring!

গৌরনদী উপজেলা সদরে ছোট বোন নগরীর হাতেম আলী কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বড় বোনের উপর ছাত্রলীগ নেতা আরিফ মিয়া সহযোগিদের নিয়ে হামলা চালিয়েছে।
এ ঘটনায় বড় বোন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ মামলার প্রধান আসামি সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সদস্য আরিফ মিয়াকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এজাহারে জানা গেছে, বাদির ছোট বোন নগরীর হাতেম আলী কলেজের অনার্স শেষবর্ষের ছাত্রীকে (২০) প্রায়ই উত্যক্ত করে আসছিলো ছাত্রলীগ নেতা আরিফ মিয়া ও তার সহযোগিরা। কলেজ ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা বখাটে আরিফকে শ্বাসিয়ে দেয়।

এতে আরিফ ক্ষিপ্ত হয়। বুধবার বিকেলে পৌর সদরের মৎস্য খামারের সামনে বাদি ও তার কলেজ পড়–য়া ছোট বোন পৌঁছলে দক্ষিণ পালরদী গ্রামের বখাটে আরিফ তার সহযোগিদের নিয়ে হাজির হয়ে অশ্লীল ও কুরুচিপূর্ন কথা বলে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করে। এসময় ওই কলেজ ছাত্রীর বড় বোন প্রতিবাদ করায় আরিফ মিয়া তার সহযোগিদের নিয়ে হামলা চালিয়ে তারও শ্লীলতাহানি করে ওড়না নিয়ে যায়।

কলেজ ছাত্রীর মা (৫০) অভিযোগ করে বলেন, বখাটে আরিফ মিয়াকে শ্বাসিয়ে দেয়ায় সে বাড়িতে এসে প্রায়ই আমার মেয়েদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলো।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, কলেজ ছাত্রী ও তার বড় বোনকে শ্লীলতাহানি ও হামলার ঘটনায় বড় বোন বাদি হয়ে বুধবার রাতে গৌরনদী মডেল থানায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তার তিন সহযোগিসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আরিফ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আরিফ মিয়ার বখাটেপনায় এলাকার স্কুল কলেজগামী ছাত্রীরা দীর্ঘদিন থেকে অতিষ্ঠ হয়ে পরেছে। সম্প্রতি সময়ে আরিফ একাধিক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও গৌরনদী গার্লস হাই স্কুল এ্যান্ড কলেজের এক ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে রাজনৈতিক নেতাদের চাঁপের কারণে ওই ছাত্রীকে ফেরত দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD