বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

বরিশালে ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াবাসহ গ্রেফতার

Sharing is caring!

বরিশালে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সজল ওরফে সাজন গাজীকে (২৭) ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাজন গাজী নগরীর কাউনিয়া বিসিক রোড এলাকার খালপাড় বস্তির বাসিন্দা মৃত কামরুল গাজী পুত্র।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার চৌকস এসআই আসাদুজ্জামান খান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় তাঁরাকুপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হলেও সজল ওরফে সাজন গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর নিয়ে জানা গেছে ইয়াবাসহ গ্রেফতারকৃতর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী ও কাউনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও সে একটি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ওসি আরও জানান, ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় সজল ওরফে সাজন গাজীর (২৭) বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD