বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
শেবামেকের ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা রোববার বন্ধ

শেবামেকের ল্যাবে করোনা শনাক্তের পরীক্ষা রোববার বন্ধ

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবামেক) আরটি-পিসিআর ল্যাবে রোববার (০৭ জুন) করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকছে।

ল্যাব ও ল্যাবের যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার জন্য নিয়মানুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছেন শেবামেকের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আকবর কবির।

তিনি জানান, যেহেতু আমরা জীবাণু নিয়ে কাজ করি, তাই নিয়মানুযায়ী কিছুদিন পর পর পুরো ল্যাবটাকেও জীবাণুমুক্ত করতে হয়। অন্যান্য সময় ২ থেকে ৩ সপ্তাহ পর করা হলেও এখন ইমারজেন্সি হওয়ায় এখন প্রায় ২ মাসের কাছাকাছি সময়ে গিয়ে ল্যাবটাকে জীবাণুমুক্ত করা হবে।

তিনি জানান, জীবাণুমুক্ত করতে এক ধরনের গ্যাসের ব্যবহারও করা হয়, সেটি পুরোপুরি কমে না গেলে ভেতরে প্রবেশ করা যায় না, তাই পুরোদিন আমরা সে কাজই করবো।

ডা. আকবর কবির জানান, ল্যাবে শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কোনো কোনো সময় ২৩০টি নমুনাও পরীক্ষা করা হয়। কিন্তু জনবল সংকটের কারণে অতিরিক্ত এ লোড নেওয়া প্রতিনিয়ত সম্ভব হয় না।

এদিকে রোববার ল্যাব বন্ধ থাকার কারনে শনিবার (৬ জুন) বেশ কিছু স্থানে নমুনা সংগ্রহ স্থগিত রাখা হয় বলে জানা গেছে।

তবে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রোববারের পরীক্ষা থাকলে তারা নমুনা ঢাকায় পাঠানো হবে। বিভাগের অনেক নমুনাই এখনো ঢাকা থেকে হয়ে আসে। সেই অনুযায়ী ঢাকা থেকে পরীক্ষা করা হবে।

বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, একটি সিডিউল করা হয়েছে, সে অনুযায়ী রোববার পরীক্ষা বন্ধ থাকবে। এজন্য ইতোমধ্যে স্বাস্থ্যবিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD