বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
আমতলীর পৌর মেয়রের ওপর হামলা, চাপাতিসহ ৩ জন আটক

আমতলীর পৌর মেয়রের ওপর হামলা, চাপাতিসহ ৩ জন আটক

Sharing is caring!

বরগুনার আমতলীতে মধ্যরাতে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান এবং আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাদের অফিস কার্যালয় ভাঙচুর ও দুই জনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তিন জনকে অস্ত্রসহ গ্রেফতার করে।

শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, রাত ১২টার দিকে অফিস কার্যালয়ে এক জরুরি মিটিং চলা অবস্থায় একদল সন্ত্রাসী ধারালো চাপাতি, রামদা নিয়ে আমাদের উপর হঠাৎ অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদেরকে বাঁচাতে কয়েকজন এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের আঘাতে জাহিদ ও হাসান নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পৌর মেয়র ও ভাইস চেয়াম্যানকে বাঁচাতে গেলে জাহিদের হাতে এবং হাসানের মাথায় কোপ দেয় সন্ত্রাসীরা। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে তাৎক্ষণিক আমতলী থানা পুলিশ পৌঁছে চাপাতি, রামদাসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সেন্টু খান, পারভেজ ও মুরাদ।

এ ব্যাপারে আমতলী থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মামুনকে ফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD