বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে স্বামীর সঙ্গে কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা

বরিশালে স্বামীর সঙ্গে কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা

Sharing is caring!

বরিশালের মুলাদীতে স্বামীর সঙ্গে কলহের জেরে ফারজানা আক্তার (২০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সদর রোডের সূর্যমুখী বিউটি পার্লারে এ ঘটনা ঘটে।

এক সন্তানের জননী ফারজানা আক্তার মুলাদী সদর ইউনিয়নের ইলাহি মল্লিকের মেয়ে এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইমন হাওলাদারের স্ত্রী। তিনি উপজেলা সদরের একটি বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে ফারজানার সঙ্গে তার স্বামীর বাকবিতণ্ডা হয়। পরে সে বাসা থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান সূর্যমুখী পার্লারে যায়। রাত ৮টার দিকে সে ফটাকসিন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী দোকানদাররা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার নির্দেশনা দেন। পরে গাড়িতে উঠানোর আগেই ফারজানা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় মুলাদী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ফারজানার স্বামী ইমন হাওলাদারকে আটক করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD