বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালের ইমাম লাঞ্ছনাকারী চেয়ারম্যানসহ আটক-৩

বরিশালের ইমাম লাঞ্ছনাকারী চেয়ারম্যানসহ আটক-৩

Sharing is caring!

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার অফিস সহকারীকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় ইউ‌নিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ীসহ তিনজনকে গ্রেফতার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

বৃহষ্পতিবার রাত পৌ‌নে ৯ টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা‌ পুলিশের অ‌তি‌রিক্ত সুপার মোঃ নাঈমুল হক।

‌তি‌নি জানান, সন্ধ্যা ৬ টায় মুলাদী পৌর এলাকা থেকে ওই ঘটনার দা‌য়েরকৃত মামলার মূল অ‌ভিযুক্ত দরিচর খাজুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা রাঢ়ী ও সাবেক মেম্বার সাত্তার শিকদার কে ‌গ্রেফতার করা হয়।

এরআ‌গে এ ঘটনার সাথে জড়িত থাকা বজলু আকন নামে একজনকে বৃহষ্প‌তিবার সকা‌লে গ্রেফতারও করেছে পুলিশ, যিনি মামলার এজাহার ভূক্ত আসামী বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান। পাশাপাশি বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এর আ‌গে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে বরিশালের মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার অফিস সহকারীকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনায় মামলা দা‌য়ের করা হয়।
থানায় মামলাটি দায়ের করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া দাখিল মাদ্রাসার ওই অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিন।

মামলায় দরিচর-খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী, স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার শহীদ দেওয়ান, সাবেক মেম্বার ইউনুস বয়াতি ওরফে কামরুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছত্তার সিকদারসহ দশজনকে নামধারী ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে সালিশের নামে বুধবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে স্থানীয় মাদ্রাসার অফিস সহকারী শহিদুল ইসলাম আলাউদ্দিনকে মারধর ও জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়। যে ভিডিওতে দরিচর-খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা রাঢ়ী, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস ছত্তার সিকদার এবং স্থানীয় চৌকিদারকে ওই কেরানীকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার দৃশ্য রয়েছে।

আরও পড়ুন:**বরিশালে মসজিদের ইমামকে লাঞ্ছনার ঘটনায় মামলা, গ্রেফতার ১

**বরিশালের মেহেন্দিগঞ্জে ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD