বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে নিহত পরিবারদের খাদ্য সহায়তা প্রদান

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে নিহত পরিবারদের খাদ্য সহায়তা প্রদান

Sharing is caring!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদে ওই দুই পরিবারের হাতে এ সহায়তা তুলে দিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হুমায়ুন কবির।

এসময় প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি লবণ, দুই কেজি চিনি, চার কেজি চিড়া ও দুই লিটার তেলসহ আরও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।

পিআইও হুমায়ুন কবির বলেন, ‘বজ্রপাতে দুই নিহতের পরিবার ও এক আহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এছাড়া তাদের তথ্য জেলায় পাঠানো হয়েছে। সেখান থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

উল্লেখ্য, বজ্রপাতে বুধবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের ফাইজুল গাজী (৩০) ও বিকেল ৩ টায় বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামের গৃহবধূ তাছলিমা বেগম (২৯) মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD