বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে নতুন করে ৪৫ জনের করোনা পজিটিভ

বরিশালে নতুন করে ৪৫ জনের করোনা পজিটিভ

Sharing is caring!

বরিশাল জেলায় ১৬ পুলিশ সদস্য নিয়ে আরও ৪৫ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৬৪ জনে। এছাড়া সোমবারও কোনো করোনা রোগী সুস্থতা লাভ করেনি বলে জানা গেছে।

সোমবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলার ২ জন,বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও উপ মহা পুলিশ পরিদর্শক কার্যালয়ের ১ জন কর্মকর্তা সহ পুলিশ বিভাগের ১৭ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স, ১ জন টেকনোলজিস্ট, ১ জন কার্পেন্টার ও ১ জন পরিচ্ছন্নতাকর্মীসহ ৫ জন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ১ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশন এলাকাধীন রুপাতলি এলাকার ৩ জন, আলেকান্দা ও বৈদ্যপাড়া প্রত্যেক এলাকার ২ জন করে ৪ জন, কাউনিয়া, ফকিরবাড়ি, বগুড়া রোড, দপ্তরখানা, ভাটারখাল, অক্সফোর্ড মিশন রোড, নথুল্লাবাদ প্রত্যেক এলাকার ১ জন করে ৮ জন, এনসিসি ব্যাংক ও জনতা ব্যাংকে ১ জন করে ২ জন কর্মরত ব্যক্তিসহ মোট ১৭ জন এবং সদর উপজেলাধীন চর করমজি এলাকার ১ জন।

এদিকে সোমবারও কোনো করোনা রোগী সুস্থতা লাভ করেনি।

এদিকে জানা গেছে, এ পর্যন্ত বরিশাল জেলায় ৯৬ জন নারী এবং ২৬৮ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ২৩ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ২৮২ জন, ৫০ থেকে তার উর্ধে ৫৯ জন।

অপরদিকে বরিশাল জেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সব থেকে বেশি বরিশাল মহানগরে, যা ২৮৮ জন। এছাড়া সদর উপজেলা ৯জন (রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ, টুংঙ্গীবাড়িয়া, জাগুয়া, চরকাউয়া এবং চরমোনাই), বাবুগঞ্জ ১৫জন, উজিরপুর ১১জন, মেহেন্দীগঞ্জ ৬জন, বাকেরগঞ্জে ১৩জন, হিজলা ৪জন, মুলাদী ৫জন, বানারীপাড়া ৭জন, আগৈলঝাড়া ৩জন এবং গৌরনদীতে ৩জন করোনা রোগী শনাক্ত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD