শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হওয়া এসব রোগীদের মধ্যে রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় এক রোগীর মৃত্যু হয়। তিনি বরিশাল নগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। এদিন সকাল সাড়ে ৯টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ ঘণ্টা পরই তিনি মারা যান।

একইভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর মারা যান বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।

এর আগে শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৪৫ বছর বয়সী একজন। তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হয়েছিলেন করোনা ওয়ার্ডে। শনিবার বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩৩ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ রোগী। এর মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD