শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
কীর্তণখোলা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কীর্তণখোলা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Sharing is caring!

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু শিক্ষার্থী নিপু আক্তার (০৯) এর অর্ধ গলিত মৃতদেহ ভেসে উঠেছে।

সোমবার ঈদের দিন সকালে ঘটনাস্থলের অদূরে দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় তার মৃতদেহ ভাসতে দেখে পরিবার ও থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সলিল সমাধি ঘটা শিশু নিপু নগরীর রূপাতলী ২৪ নম্বর ওয়ার্ডস্থ মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে এবং দক্ষিণ রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

তথ্য নিশ্চিত করে নিহত শিশুর মামা শহিদুল সিকদার জানান, ‘গত ২৩ মে বাড়ীর পার্শ্ববর্তী কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ডুব দেয় নিপু। এর পর আর উঠে আসেনি সে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দু’দিন তার সন্ধ্যানে কীর্তনখোলা নদীর ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে মৃতদেহ উদ্ধারে ব্যর্থ হয়। তবে ঘটনার তিন দিনের মাথায় আজ সোমবার ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে তার মৃতদেহ ভেসে ওঠে।

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে অনেকটা দূরে দপদপিয়ার সাবেক ফেরিঘাট কাছে খাঁ বাড়ির নদীর ঘাটে নিপুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

পরে পুলিশের অনুমতি সাপেক্ষে মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন শহিদুল সিকদার।

আরও পড়ুন: **কীর্তণখোলা নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD