বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাত অনুষ্ঠিত

বরিশালে সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাত অনুষ্ঠিত

Sharing is caring!

বরিশালে সরকারি নির্দেশনা অনুসারে নিরাপদ শারীরিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নগরের কালেক্টরেট জামে মসজিদে জামাতে নামাজ আদায় করেন।

সোমবার (২৫ মে) সকাল ৮টায় কালেক্টরেট মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। মসজিদে ঢোকার আগ মুহূর্তে মুসল্লিদের জীবাণুনাশক স্প্রে করা হয়, দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার।

আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রথম জামাতে ইমামতি করেন। তিনিসহ সব মুসল্লিরা মাস্ক পরেছিলেন। এছাড়া নগরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনার প্রভাবে এবার ঈদের জামাতে মুসল্লিদের সংখ্যা ছিলো অন্যান্য যেকোনো বছরের থেকে তুলনামূলক অনেক কম। নগরেরর চকবাজারের এবায়েদুল্লাহ জামে মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়।

নগরের অন্যান্য মসজিদে কোথাও তিনটি ও কোথাও দুইটি করে জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে করোনা থেকে রক্ষার জন্য দেশবাসী ও বিশ্ববাসীর জন্য দোয়া মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD