বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
বরিশালে নার্স-পুলিশ সদস্যসহ আরও ১৫ জন করোনা আক্রান্ত

বরিশালে নার্স-পুলিশ সদস্যসহ আরও ১৫ জন করোনা আক্রান্ত

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘণ্টায় নার্স-পুলিশ সদস্যসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।

রোববার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে মুলাদী ও হিজলা উপজেলার ১ জন করে ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন নার্স ও ১ জন স্টোরকিপার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য ও নগরীর সাগরদি এলাকার ২ জন, ফরেস্টার বাড়ি, সিএন্ডবি, জিয়া সড়ক, পলিটেকনিক ইন্সটিউট এলাকার ১ জন করে ৪ জন ও সদর উপজেলাধীন কালিজিরা এলাকার ১ জনসহ মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। আজ ১ জনসহ এ পর্যন্ত জেলায় মোট ৪৩ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, আক্রান্তদের অবস্থান শনাক্ত করে ঐ জায়গাগুলো লকডাউন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD