মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিজয় দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ আয়োজন

বিজয় দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ আয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত স্বাধীনতা জাদুঘর মিলনায়তনে পরিবেশিত হয় এ আয়োজন।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৪৭তম বিজয় বার্ষিকীতে আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি এবং অর্থনৈতিক মুক্তির পথে রয়েছি। বিজয়ের এ দিনে স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনাবহ সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নন্দিতা ও ইউসুফ। শিল্পী ইউসুফ একে একে গেয়ে শোনান- যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, এক তাজমহল গড় হৃদয়ে তোমার, আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো ইত্যাদি। 

অন্যদিকে শিল্পী নন্দিতা পরিবেশন করেন- এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, কিছুক্ষণ আর না হয় রহিতে কাছে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো ইত্যাদি গান। 

এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় দু’টি মনোমুগ্ধকর নৃত্য। নৃত্যানুষ্ঠানের পরে সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ান। সবশেষে সংগীত পরিবেশন করেন বাউলশিল্পী সমীর দেওয়ান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিন ও মো. আব্দুল মান্নান ইলিয়াস, যুগ্মসচিব মো. ফয়জুর রহমান ফারুকী ও হাসনা জাহান খানম প্রমুখ। 

এর আগে সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD