শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প্লেন দুর্ঘটনায় পাকিস্তানি মডেল জারা আবিদের মৃত্যু

প্লেন দুর্ঘটনায় পাকিস্তানি মডেল জারা আবিদের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পাকিস্তানের সাম্প্রতিক ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেছেন দেশটির জনপ্রিয় মডেল জারা আবিদ।

শুক্রবার (২২ মে) করাচি বিমানবন্দরে অবতরণের সময় পাকিস্তান এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়। পিআইএ-র প্লেন বিধ্বস্ত হওয়ার পর থেকেই শুরু হয় গুঞ্জন। বিমান দুর্ঘটনায় যে ৯৯ জনের মৃত্যু হয়, তার মধ্যে কি ছিলেন জারা আবিদ! এমন প্রশ্নই উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে।

সামাজিক মাধ্যমে এ নিয়ে জোরালো শোরগোল চলে। এরপর পাকিস্তান সাংবাদিক জেইন খান ওই খবরে সিলমোহর বসান। তিনি টুইট করে জানান, পাকিস্তান এয়ারলাইন্সের যে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়, সেখানে ছিলেন জারা আবিদ। জারার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই কঠিন সময়ে জারার পরিবারকে সমবেদনাও জানান পাকিস্তানের ওই সাংবাদিক।

এদিকে পাকিস্তানে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ বলিউড। অনিল কাপুর থেকে অনুপম খের, নেহা ধুপিয়া, আরমান মালিক প্রত্যেকে সমবেদনা জানান মৃতদের পরিবারের প্রতি।

২৮ বছর বয়সী জনপ্রিয় মডেল জারা আবিদ ‘চৌধরী’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। ২০২০ সালের জানুয়ারি মাসে তিনি ‘সেরা নারী মডেল’ হিসেবে হাম স্টাইল অ্যাওয়ার্ড লাভ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD