বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে আরও ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

বরিশালে আরও ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

Sharing is caring!

গত ২৪ ঘন্টায় বরিশালে ৬ পুলিশ সদস্য ও ১ নার্সসহ বিভাগে ২৩ জন করোনা রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ৪জন বরিশাল মেট্রোপলিটনে এবং দুইজন জেলা পুলিশে কর্মরত।

আজ রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ নিয়ে বরিশাল জেলায় ৩৩ পুলিশ সদস্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার মোট ৮ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১১৪ জন ও মারা গেছেন ৭ জন।

জানাগেছে, গত ২৪ ঘন্টায় মেট্রো এলাকার পুলিশ সদস্যসহ মোট ৩৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া পুলিশ পরিবারেরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ১১ মে পুলিশ কর্মকর্তার গাড়ী চালক কনস্টেবল আক্রান্ত হওয়ার পর থেকেই একে একে ৩৩ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ জনকে ঢাকাস্থ রাজারবাগ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা বরিশাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আজ শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্টে ৩০ বছর বয়সী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স করোনায় পজেটিভ পাওয়া গেছে।

এদিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪১ জন ও মারা গেছেন ১ জন। আজ আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পুলিশ ও নার্স বাদে বটতলা ও সদর রোড এলাকার একজন করে মোট দুইজন

বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব দাস জানান, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১৪ জন ও মারা গেছেন ৭ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD