বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
করোনা:বরিশাল বিভাগে ৩০৮ জনের করোনা পজেটিভ

করোনা:বরিশাল বিভাগে ৩০৮ জনের করোনা পজেটিভ

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ৩০৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সুস্থ হয়েছে ১১৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ভোলা ও বরগুনা ব্যতীত চার জেলায় ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

যার মধ্যে পটুয়াখালীতে ছয়জন, ঝালকাঠিতে পাঁচজন, বরিশালে চারজন ও পিরোজপুরে তিনজন রয়েছেন।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১২ হাজার ৮৩০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

যার মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১২ হাজার ৫১ জনকে। এর মধ্যে ৯ হাজার ৮১২ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ৭৭৯ জন রয়েছেন। এ পর্যন্ত ৬৯৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাপ্রাপ্ত রোগীর সংখ্যা ৪২৮ জন। এরই মধ্যে ২৪৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২৫ জন, পটুয়াখালীতে ৪০ জন, ভোলায় ১৭ জন, পিরোজপুরে ৪৪ জন, বরগুনায় ৪৯ জন ও ঝালকাঠিতে ৩৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে গোটা বিভাগে ১১৭ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন। যাদের এরই মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এছাড়া বরিশালের মুলাদীতে একজন, নলছিটিতে একজন, পটুয়াখালীর সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনার আমতলীতে একজন ও বেতাগীতে একজনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে বিভাগে সাতজন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD