শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল বিভাগে শনাক্ত ২৯০,সুস্থ ১১৬ জন

বরিশাল বিভাগে শনাক্ত ২৯০,সুস্থ ১১৬ জন

Sharing is caring!

বরিশাল বিভাগের ছয় জেলায় মোট ২৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১১৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালী, ভোলা ও পিরোজপুর ছাড়া তিন জেলায় ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বরিশাল নগরেই রয়েছে ১৬ জন। এ ১৬ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য রয়েছে তিনজন এবং একই এলাকার (সাগরদী) বাসিন্দা রয়েছে আটজন।

এ নিয়ে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও তাদের পরিবারের মিলিয়ে মোট ২৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং জেলা পুলিশে প্রথম কোনো সদস্য আক্রান্ত হলেন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১২ হাজার ৬৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়।

তাদের মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১১ হাজার ৮৭৯ জনকে। ইতোমধ্যে ৯ হাজার ৬৯৯ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।  এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৭৬৪ জন এবং এ পর্যন্ত ৬৯৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর বাইরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৯৮ এবং এরইমধ্যে ২২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ১২১, পটুয়াখালীতে ৩৪, ভোলায় ১৭, পিরোজপুরে ৪১, বরগুনায় ৪৯ ও ঝালকাঠিতে ২৮ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।  তাদের মধ্যে গোটা বিভাগে ১১৬ জন সুস্থ হয়েছেন। তাদের এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের মুলাদীতে একজন, ঝালকাঠির নলছিটিতে একজন, পটুয়াখালী জেলার সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনা জেলার আমতলীতে একজন ও বেতাগীতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD