বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
করোনা: বরিশালে আরো ৮ পুলিশ সদস্য আক্রান্ত

করোনা: বরিশালে আরো ৮ পুলিশ সদস্য আক্রান্ত

Sharing is caring!

বরিশালে নতুন করে আরো ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এরা সকলেই বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

এক টিএসআই এবং সাত কনস্টেবল ও তাদের একজনের পরিবারের দুই সদস্য’র শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে গেলো ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন টিএসআই ও ৭ জন কনেস্টবল রয়েছে। এছাড়া বাকী দুইজন প্রথম শনাক্ত হওয়া পুলিশ কনেস্টবলের পরিবারের সদস্য।

এ নিয়ে গত মঙ্গলবার থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও তাদের পরিবারের মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

জানাগেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) অফিসে গাড়ি চালক হিসেবে কর্মরত পুলিশ কনেস্টবলের প্রথম করোনা শনাক্ত হয়। এ কারণে ওই গাড়ি চালকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়। আজ রাতে তাদের রিপোর্ট আসলে ১০ জনের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যারমধ্যে পুলিশ ও তাদের পরিবারের ১০ সদস্য ছাড়া জেলার ২ জন বাসিন্দা রয়েছেন। এ দু’জনের মধ্যে আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৩৫) এবং অপরজন বরিশাল মহানগরীর বাসিন্দা পুরুষ বয়স (৪২) কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।

এদিকে মোট আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD