শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভার্চুয়াল আদালত : বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৭ আসামীর জামিন

ভার্চুয়াল আদালত : বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৭ আসামীর জামিন

Sharing is caring!

সারাদেশের মত বরিশালেও শুরু হয়েছে ভার্চুয়াল আদালতের কার্যক্রম। আদালত পরিচালনার প্রথম দুইদিনে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অধিনস্থ ছয় কোর্টে ৫৩ টি মামলার জামিন শুনানি নিস্পত্তি হয়েছে। জামিন পেয়েছেন ৪৭ আসামী। সরকারের এ সিদ্ধান্তে খুশি আইনজীবী ও বিচারপ্রার্থীরা।

বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরী জামিন সংক্রান্ত বিষয় সমুহ নিস্পত্তির জন্য নিম্ম আদালতগুলোতে গত ১০ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে নির্দেশনা আসে। নির্দেশনা পাবার পরই শুরু হয় ভার্চুয়াল আদালতের কার্যক্রম। বিভিন্ন মামলার হাজতী আসামীদের জামিন আবেদন গ্রহনের জন্য বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান এর অধীনে ছয়টি আদালত গঠন করা হয়। এর মধ্যে উজিরপুর ও গৌরনদী থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: এনায়েত উল্লাহ, মেহেন্দীগঞ্জ ও কাজিরহাট থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজ আলম, বানারীপাড়া, বাবুগঞ্জ ও মুলাদী থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, আগৈলঝাড়া ও হিজলা থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মওদুদ আহমেদ এবং বিদ্যুত আদালতের এখতিয়ারাধীন এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচার কার্য পরিচালনা করবেন বিদ্যুত আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো: মাসুদুর রহমান।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: সুমন হাওলাদার জানান, আদালত গঠনের পর থেকেই আইনজীবীরা জামিন শুনানির আবেদন দাখিল করতে থাকেন। ১৩ মে বুধবার পর্যন্ত এই সকল আদালতে ৬৭ টি জামিন আবেদন করা হয়। ওই দিন ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৮টি জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়। ১৮ টি আবেদন মঞ্জুর করে ২১ আসামীকে জামিন দেন সংশ্লিষ্ট বিচারকরা। ১৪ মে বৃহষ্পতিবার ৩৫ টি জামিন আবেদন শুনানির মাধ্যমে নিস্পত্তি করা হয়। এদিন ২০ মামলায় ২৬ জন আসামীকে জামিন প্রদান করেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD