শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ইজিবাইক চালক হত্যা মামলার আসামী গ্রেফতার

বরিশালে ইজিবাইক চালক হত্যা মামলার আসামী গ্রেফতার

Sharing is caring!

সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে বরিশালের নথুল্লাবাদ এবং বাবুগঞ্জের রামপট্টিতে দু’দফা হামলায় ইজিবাইক চালক জাকির গাজী নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি জামাল মাঝি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৯ মে) বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠী প্রধান সড়কে কর্ণেল নূর হোসেনের বাবুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। তবে মামলার এজাহারভুক্ত কামাল মাঝি ও তার ভাই ফিরোজ মাঝি পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত আসামি জামাল মাঝি ভোলা জেলার শশিভূষণ থানার করিমপুর গ্রামের মৃত লতিফ মাঝির ছেলে। আজ রোববার (১০ মে) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।

এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম জানান, ‘গত ৮ মে বেলা ১২টার দিকে ইজিবাইকের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে জাকির গাজীকে অভিযুক্ত জাকিরসহ তিনভাই মিলে নির্মম ভাবে পিটিয়ে আহত করে।

বাবুগঞ্জের রামপট্টি ও বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ফিশারী রোডের সামনে দুই দফা হামলায় আহত জাকির গাজীকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই আমির হোসেন গাজী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ঘটনার এক দিনের মাথায় গ্রেফতার করা এজাহারভুক্ত আসামি জামাল মাঝি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD