শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মার্কেট খোলা রাখবে:চকবাজার দোকান মালিক সমিতি

বরিশালে মার্কেট খোলা রাখবে:চকবাজার দোকান মালিক সমিতি

Sharing is caring!

বরিশালে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল চকবাজার দোকান মালিক সমিতি। তবে কেউ চাইলে স্বেচ্ছায় দোকান বন্ধও রাখতে পারবে। এদিকে পুলিশ ও প্রশাসন বলছে দোকান খোলা রাখতে স্বাস্থ্যবিধি ও বেধে দেয়া নিয়ম মান্য করতে হবে।

আজ শনিবার দুপুরে চকবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ তোবারক হোসেন জানান, আগামীকাল বরিশালে চকবাজারের দোকান-পাট খোলা রাখার ব্যাপারে মালিক সমিতি সিদ্ধান্ত গ্রহন করেছে।তবে কোন মালিক দোকান বন্ধ রাখতে চাইলে তাতেও কোন বাধা নেই। আবার কেউ খোলা রাখতে চাইলে তাকে সরকারি নির্দেশনা মেনে নিতে হবে।

এদিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম জানান, এ বিষয়ে দোকান মালিকদের সাথে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে। সরকারি নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে দোকান খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। আর সেটি তদারকির জন্য নিয়োজিত থাকবে পুলিশ। কেউ অমান্য করলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

অপরদিকে করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, দোকান কেউ খুলতে না চাইলে সেটা তার নিজস্ব এখতিয়ার। তবে খোলা রাখলে স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে।তা না হলে ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য চকবাজার, কাটপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতি এলাকায় মালিক সমিতির প্রায় ৫ শতাধিক দোকান রয়েছে এবং এটি বরিশালের শপিংয়ের কেন্দ্রস্থল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD