শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও সহ)

বরিশালে ত্রাণের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও সহ)

Sharing is caring!

বরিশালে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকেরা।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেন তারা।

জানা যায়, গত ২৪ মার্চ থেকে বরিশালের অভ্যন্তরীণ এবং দূরপাল্লা রুটের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বেকার হয়ে পড়েছে বরিশালের কয়েক হাজার পরিবহন শ্রমিক। তারা পরিবার নিযে অনাহারে-অর্ধাহারে থাকলেও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে কেউ কোনো সহায়তা করেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকরা

তারা অভিযোগ করেন, শ্রমিকদের কল্যাণে তহবিলের নামে টাকা নেওয়া হলেও দুযোর্গের সময় কেন সেখান থেকে সহায়তা দেওয়া হয়নি।

জেলা বাস মালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, শ্রমিকদের জন্য আট টন চাল বরাদ্দ করা হয়েছে। বিতরণের জন্য প্রতি ব্যাগে ১০ কেজি করে মোট ৮০০ প্যাকেট করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মহীন হয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে এ চাল বিতরণের কথা। কিন্তু সাহায্যের চাল পাওয়ার আশায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন ৩ হাজারেরও বেশি শ্রমিক। প্যাকেট মাত্র ৮০০। এক পর্যায়ে অকেনেই চাল না পাওয়ার আশঙ্কায় লাইন ভেঙে উত্তেজিত হয়ে ওঠে এবং যে যার মতো চালের প্যাকেট নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। আর যারা একেবারেই পাননি তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম জানান, মালিক ও শ্রমিক ইউনিয়ন ত্রাণ দিয়েছে। প্যাকেটের চেয়ে লোক কয়েকগুন বেশি হওয়ায় কেউ পেয়েছেন, কেউ পাননি। সাহায্যের পরিমাণ মানুষের থেকে কম হলে যা হয়, তাই হয়েছে। তবে কোনো খাদ্য সহায়তা লুট হয়নি।

বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নভুক্ত প্রায় ৪ হাজার শ্রমিক রয়েছে। তারা গেল দেড়মাসে শ্রমিক সংগঠন ইউনিয়ন, মালিক সমিতির পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রি পায়নি। আর দেড়মাস পর মাত্র ৮০০ শ্রমিকের সাহায্য জোগাড় করেন তারা। এ নিয়ে ক্ষুব্দ হয়ে ওঠে সাধারণ শ্রমিকরা।

তবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির দাবি বরিশালের বাস মালিক গ্রুপভুক্ত ২০০টি বাসে তিনজন করে মোট ৬০০ কর্মজীবী শ্রমিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD