বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাঙ্গাবালীতে গরুতে মুগডাল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৯

রাঙ্গাবালীতে গরুতে মুগডাল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৯

Sharing is caring!

গরুতে ক্ষেতের মুগডাল খাওয়াকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২ টায় চরইমারশন গ্রামে মালেক খলিফার ক্ষেতে নাঈম কাজীর গরু গিয়ে মুগডাল খেয়ে চারা নষ্ট করছিল। এরআগেও একাধিকবার গরু ক্ষেতের ডাল খেয়ে চারা নষ্ট করেছে। এনিয়ে ওইদিন মালেক খলিফার বর্গাচাষী শহিদ কাজী ও নাঈম কাজীর মধ্যে কথা কাটাকাটি হয়। খবর পেয়ে মালেক খলিফা লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে নাঈম কাজী ও তার পরিবারের লোকজনের সঙ্গে বাকবিতন্ডা হয়। একপর্যায় দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।

আহতরা হলেন, নাঈম কাজী (২৫), কাইয়ুম কাজী (৩৫), ফাতেমা (২০), বেল্লাল খাঁ (২৫), সুজন কাজী (১৭), হান্নান খলিফা (২৫), রফিক খলিফা (৩২), সহিদ কাজী (৪৫) ও সাইদুল কাজি (২৮)। আহতদের প্রত্যেকের বাড়ি ছোটবাইশদিয়া ইউনিয়নে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, গরুতে মুগডাল খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছে। খবর শুনে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়েছি, আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD