বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলায় ট্রাকচাপায় শিশু নিহত

ভোলায় ট্রাকচাপায় শিশু নিহত

Sharing is caring!

ভোলার ইলিশা ফেরিঘাটে ট্রাকের চাপায় হাসান (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মালেক নামে এক বৃদ্ধ।

রোববার (৩ মে ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। হাসান চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের কামালের ছেলে।

হতাহতরা সম্পর্কে নানা-নাতি বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এ ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটি আটক করেছে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নানা-নাতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত শিশুটি তার অভিভাবকদের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে ইলিশা ঘাটে এসেছিলেন। দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক ও ট্রাকটি আটক করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD