শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
পটুয়াখালীতে ৬৫ হাজার পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক-৮

পটুয়াখালীতে ৬৫ হাজার পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক-৮

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশান বাড়িয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২লক্ষ ৩০ হাজার টাকাসহ ৮ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এ অভিযান চালায় বলে নিশ্চিত করা হয়েছে। র‌্যাবের হাতে আটককৃত ৮ জনের মধ্য হাসিনা বেগমের বাড়ী মিয়ানমার এলাকায় বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। এসময় একটি মাছধরা ট্রলার এবং একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশান বাড়ীয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল মৃধা (৪৫), ও তার স্ত্রী রোহিঙ্গা মোসাঃ হাসিনা বেগম(২২) এবং তাদের সহযোগী মোঃ ইউসুফ আলী (২৭), মোঃ সালাম (২৭), মোঃ নূর আলম (২৬), মোঃ ইউছুফ (২৬), শাহজাদা (২৪), মোঃ জামাল (২৪)কে আটক করা হয়। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতদের দেয়া তথ্যে একটি মাছ ধরা ট্রলার জব্দ করে তাতে তল্লাশি চালিয়ে ৬৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আরো নগদ ২ লক্ষ ৩০ হাজার টাকা মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়- ধৃত বাবুল মৃধা ও তার স্ত্রী হাসিনা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা টেকনাফ ও কক্সবাজার থেকে মাছ ধরার ট্রলার ব্যবহার করে বড় বড় ইয়াবা চালান নিয়ে আসেন এবং পটুয়াখালীতে সরবরাহ করে থাকে। আসামী বাবুল মৃধার বিরুদ্ধে চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন থানায় প্রায় অর্ধ ডজন মাদক মামলা রয়েছে। আটককৃত আসমীদেরকে উদ্ধারকৃত ইয়াবাসহ পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। আসামীদের দুজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এবং বাকি ৬ জনের বাড়ি পার্শ্ববর্তী বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।

এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হাসিনা জানায়-তার নিজ স্থান মিয়ানমার এলাকায়। তিনি কক্স বাজার থেকে পটুয়াখালীতে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করেন। পটুয়াখালীর কলাপাড়া এক ইউনিয়ন পরিষদের সহায়তা ও পটুয়াখালী নির্বাচন কার্যালয়কে আর্থিক সুবিদা দিয়ে পরিচয় পত্র তৈরী করতে সক্ষম হয়েছে হাসিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD