শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশাল শেবাচিমের করোনা যোদ্ধারা থাকবেন তারকা হোটেলে

বরিশাল শেবাচিমের করোনা যোদ্ধারা থাকবেন তারকা হোটেলে

Sharing is caring!

বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা রোগীদের সেবাদানকারি চিকিৎসক ও নার্স সহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের থাকার জন্য ৭টি হোটেল বরাদ্দ করেছে বরিশাল জেলা প্রশাসন।

শুক্রবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, শেবাচিম হাসপাতালের করোনা যোদ্ধাদের জন্য থ্রি স্টার মানের এই ৭টি হোটেলের ব্যবস্থা করা হয়েছে।

এগুলো হলো- হোটেল গ্রান্ডপার্ক, সেডোনা ইন্টারন্যাশনাল, হোটেল এরিনা, হোটেল এথেনা, হোটেল ইস্টার্ন, হোটেল আলী এবং হোটেল রোদেলা। এতে করে করোনা যোদ্ধারা করোনা রোগীদের সেবা নিশ্চিত করে নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারে। বৃহস্পতিবার হোটেল গ্রান্ড পার্কে ১০ জন ডাক্তার এবং হোটেল সেডোনায় ২৭ জন ডাক্তার এবং নার্স উঠেছে। পর্যায়ক্রমে অন্যান্য হোটেল গুলোতে ডাক্তার-নার্স সহ অন্যান্যরা উঠবেন বলে জানা গেছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, শেবাচিমের চিকিৎসক-নার্সসহ অন্যান্যরা যাতে নিজেরা সুস্থ থেকে করোনা রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদান করতে পারে সেই জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলার করার জন্য জেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। করোনা মোকাবেলায় যা যা করণীয় তার সব কিছুই করবে জেলা প্রশাসন জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD