বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় ১৩ জনকে কোয়ারেন্টাইনে দিলো পুলিশ

কলাপাড়ায় ১৩ জনকে কোয়ারেন্টাইনে দিলো পুলিশ

Sharing is caring!

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় মানিকগঞ্জ দিয়ে ট্রাকে করে ১০ যাত্রী ও ৩ স্টাফ আসার পর তাদের পুলিশ কোয়ারেন্টাইনে দিয়েছে। শুক্রবার দুপুরে শেখ জামাল সেতুর টোল থেকে ট্রাকসহ তাদের আটক করে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন।

পুলিশ বলছে, মহিপুর থানার এসআই মনির হোসেন শেখ কামাল সেতুর টোল এলাকায় ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় তাবু দিয়ে আটকানো একটি ট্রাক দেখে তার সন্দেহ হয়। তিনি ট্রাকটি থামিয়ে তল্লাশি করে তাবুর মধ্য থেকে ১০ জন যাত্রী ও ৩ জন ট্রাক স্টাফকে আটক করে। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাদের মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেন। কোয়ারেন্টাইনকৃত ১০ যাত্রীর বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে। ট্রাক ড্রাইভারের বাড়ি মহিপুরে, বাকি এক হেলপারের বাড়ি আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে ও আরেক হেলপারের বাড়ি ভেদরগঞ্জ থানার ছত্তোপুর গ্রামে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মানিকগঞ্জের দৌলদিয়া থেকে গ্রামের বাড়ি ফির ছিলেন বলে জানায়। তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি। পুলিশের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিনময় হাওলাদার জানান, এ বিষয়ে এখনও কোন খোঁজ নিতে পারিনি। তবে মাঠ কর্মীদের পাঠানোর ব্যবস্থা করছি।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, তাদের ১৪ দিন ওই প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাদের প্রয়োজন মাফিক খাদ্য সহায়তা দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD