শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশাল শেবাচিম হাসাপাতালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

বরিশাল শেবাচিম হাসাপাতালে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা পজেটিভ ৫০ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৬ বছরের আরো এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। মৃতের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী এলাকায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। হাসপাতাল সূত্রে জানাগেছে, করোনা উপসর্গ নিয়ে এই ব্যক্তি গত ২২ এপ্রিল বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ভর্তি হয়। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হলে তাকে করোনা ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো। সেখানে আজ তার মৃত্যু হয়।

অপরদিকে পটুয়াখালী সদর উপজেলার হাজিখালি এলাকার বাসিন্দা ২৬ বছরের নারী বুধবার শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়। আজ দুপুর ২ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়, তবে তার দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন। তিনি আরো জানান, গতকালই এই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছিলো, আজই তার রিপোর্ট পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD