বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের মুলাদীতে বোমা হামলায় আহত ৬

বরিশালের মুলাদীতে বোমা হামলায় আহত ৬

Sharing is caring!

বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জ্বের ধরে প্রতিপক্ষের হাত বোমার হামলায় ৬ জন আহত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাষ্টার) একই বংশের পাশাপাশি বাড়িতে বসবাস করে। জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যে বিরোধের জ্বের ধরে মান্নান মাঝি ও সুজন মাঝি (সুজন মাষ্টার) গ্রুপের মধ্যে বুধবার দুপুরে বাক-বিতন্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মন্নান মাঝির ছেলে নজরুল মাঝি ও সিরাজুল ইসলাম সহ অজ্ঞাত নামা ব্যাক্তিরা সুজন মাস্টার গ্রুপের উপর হামলা চালায় এবং হাত বোমা নিক্ষেপ করে। এতে সুজন মাঝি গ্রুপের রাজিব মোঃ রাজিব হোসেন (২২), শিহান মাঝি (২২), সুজন মাঝি (২৮), রোকন মাঝি (২৮) ও তার দুই ভাই রুবেল মাঝি (৩৫) এবং মোঃ রাসেল (৩৫) আহত হয়েছে।

হাত বোমা হামলার বিষয়টি রাতে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ওই ঘটনায় আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD