বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে টিসিবির ডিলারসহ ১৬ ব্যক্তিকে জরিমানা

বরিশালে টিসিবির ডিলারসহ ১৬ ব্যক্তিকে জরিমানা

Sharing is caring!

রমজান উপলক্ষে বিভিন্নস্থানে বিশেষ বাজার মনিটরিং, নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ ও র‌্যাব সদস্যরা রোববার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশালে নগরের বাজাররোড, নতুনবাজার, সিঅ্যান্ডবি রোড, কাশিপুর, সাগরদী, রূপাতলি, পুলিশ লাইন, গির্জা মহল্লা, চকবাজার, জেলখানা মোড়সহ বিভিন্নস্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, নিরুপম মজুমদার ও শরীফ মো. হেলাল উদ্দিন অভিযান পরিচালনা করেন।

অভিযানে একজন টিসিবির ডিলার, একজন ব্যক্তি ও ১৩ টি প্রতিষ্ঠানকে মোট ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে নগরের কাউনিয়া এলাকায় বাড়ির নির্মাণ কাজে শ্রমিক সমাগম ঘটিয়ে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা তৈরির অপরাধে মনির হোসেন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ছোলা ও ডাল বিক্রিতে অনিয়ম করায় নগরের অমৃত লাল দে কলেজ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয়ের ডিলার হারুণ অর রশিদকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে অহেতুক দোকান খোলা রাখা, পণ্য তালিকা প্রদর্শন না করা, অধিকমূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ১৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

প্রতিদিনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলতে এ অভিযান অব্যাহত থাকবে বলে বাংলানিউজকে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

অপরদিকে বরিশাল সিটি করেপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের কাউনিয়া প্রধান সড়কে এক চায়ের দোকানিকে জনসমাগম ঘটানোর অভিযোগে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD