শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সিলেটে ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট

সিলেটে ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট

Sharing is caring!

অনলাইন ডেক্স:সিলেটের জকিগঞ্জ উপজেলায় ট্রাকভর্তি ভিজিএফ এর ৫৭০ বস্তা চাল গোডাউনে নেয়ার পথে লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। রোববার সকালে উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ এসে কিছু চাল উদ্ধার করেছে।

জানা গেছে জকিগঞ্জের তিন ইউনিয়নের ডিলারেরা ভিজিএফ-এর ১৭ মেট্রিক টন চাল ১০ টাকা দামে বিক্রি করার জন্য সকালে কালীগঞ্জ বাজারে তাদের গোডাউনে নিয়ে আসার জন্য রওয়া দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি এলএসডি আব্দুল করিম গণমাধ্যমকে জানান, সিলেটের মেঘনা রাইসমিল থেকে ডিলারের গোডাউনে পৌঁছে দেয়ার পথেই কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। এখানে ডিলার দ্বারা চুরি কিংবা আত্মসাতের সুযোগই নেই। খবর পেয়ে তিনি এগিয়ে গেলে চাল লুটকারীরা তাকেও লাঞ্ছিত করে বলে জানান ওসি এলএসডি আব্দুল করিম।

ইউএনও বিজন কুমার কুমার সিংহ গণমাধ্যমকে জানান, ‘যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD