বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বানারীপাড়ায় লকডাউনে থাকা ১২টি বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিলেন আ’লীগ নেতা সানা

বানারীপাড়ায় লকডাউনে থাকা ১২টি বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিলেন আ’লীগ নেতা সানা

Sharing is caring!

বানারীপাড়ায় করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ীসহ লকডাউনে থাকা ১২টি বাড়ীতে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকালে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা তার ব্যক্তিগত তহবিল থেকে উয়দকাঠি ইউনিয়নের মধুরভিটা গ্রামে লকডাউনে থাকা ১২টি পরিবারের বাড়ি বাড়ি ত্রান সহায়তা পৌছে দেওয়ার ব্যবস্থা করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,তেল, আলু, ছোলাবুট,চিনি।

অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা বলেন, বানারীপাড়ার উদয়কাঠি ইউনিয়নে ১২টি বাড়ী লকডাউনে থাকায় তারা কেউ বাসার বাহিরে বের হতে পারছে না। তাদের জন্য খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে । এছাড়া রমজানে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বিত্তবানদেরও কর্মহীন ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর উচিত।

এদিকে গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮এপ্রিল ওই তরুনী রোগী ও তার সঙ্গে থাকা তার মায়ের(৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পজেটিভ আসে।তারপর থেকে ওই বাড়ি লকডাউন ঘোষনা করে প্রশাসন।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো: মাওলাদ হোসেন সানা তার ব্যক্তিগত তহবিল থেকে এখন পর্যন্ত বানারীপাড়া উপজেলায় দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ১ হাজার পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD