বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালের ছয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পেলেন সরকারি জীপগাড়ি

বরিশালের ছয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পেলেন সরকারি জীপগাড়ি

Sharing is caring!

বরিশালের ছয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পেলেন সরকারি জীপগাড়ি।

উপজেলা গুলো হলো, বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, বানারীপাড়া, মেহেন্দীগঞ্জ উপজেলা।

শনিবার(২৫ এপ্রিল) দুপুরে গাড়ীর বিষয়টি নিশ্চিত করে বরিশালের সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের দাবীর প্রক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে সরকারি জীপগাড়ি বরাদ্দ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাড়িগুলো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে পৌঁছায়।

এরআগে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে নামে গাড়ী বরাদ্দ হয়। এনিয়ে বরিশালের ১০ উপজেলার মধ্যে সাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি জীপগাড়ি পেয়েছেন।

বাকি তিন উজিরপুর, মুলাদী ও হিজলা উপজেলায় পর্যায়ক্রমে গাড়ি বরাদ্দ দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডাক্তার মনোয়ার আরো জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনরাত এক করে সিভিল সার্জন কার্যালয়ের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত ডাক্তার কাজ করে যাচ্ছে৷

এসব গাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নামে বরাদ্দ হলেও প্রয়োজনে করোনা পরিস্থিতি গাড়ীগুলো ব্যবহার করা যেতে পারে৷

এছাড়াও রিকোনজিশেণ অনুযায়ী জেলা প্রশাসনের সহযোগিতায় প্রত্যেক উপজেলায় একটি করে মাইক্রোবাস চলাচলের সুযোগ করে দেয়া হবে।

যার ড্রাইভার ও ফুয়েল খরচ সিভিল সার্জন অফিস বহন করবে বলেও জানান এই সিভিল সার্জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD