বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রস্তুত ১৮ আইসিইউ বেড

বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রস্তুত ১৮ আইসিইউ বেড

Sharing is caring!

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮টি আইসিইউ বেড প্রস্তুত করা হয়েছে।

করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পরিচালক ডাঃ বাকির হোসেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে তৃতীয় তলায় এই ১৮টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৮ বেডের সাথে আরো দুইটি বেড হাসপাতালের মূল আইসিইউ ইউনিটে রাখা হয়েছে। সর্বমোট ২৮টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে আমাদের। কোনো রোগীর সমস্যা গুরুত্বর হলেই আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আর শুক্রবার থেকেই আইসিইউ বেডগুলো সব প্রস্তুত করা হয়েছে।

পরিচালক আরো জানান, করোনা ওয়ার্ডের আইসিইউ ইউনিটের জন্য একটি টিম প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে ৪জন চিকিৎসক ও ৩০ জন নার্স রয়েছে। প্রতি শিফটে ১ জন ডাক্তার ও ১ জন নার্স এখানে দায়িত্ব পালন করবেন। একসাথে বেশি লোক দিলে সমস্যা হতে পারে। বেশি লোক দায়িত্ব পালন করায় এবং রোগীর ভুল তথ্যের কারণে ইতিমধ্যে আমাদের মেডিসিন ইউনিট ৩ লকডাউন করা হয়েছে। আইসোলেশনে পাঠানো হয়েছে ৪০/৪৫ জন চিকিৎসককে। করোনা পজিটিভ এসেছে ৪ চিকিৎসকের। বেশি লোক থাকলে যদি একসাথে কয়েকজন আক্রান্ত হয়ে যায় তাহলে এমনই সমস্যা আবারো হতে পারে। তাই শিফট অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD