শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
পাথরঘাটার চাল চোর চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিষ্কার

পাথরঘাটার চাল চোর চেয়ারম্যানকে আ’লীগ থেকে বহিষ্কার

Sharing is caring!

জেলেদের চাল চুরির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে বহিষ্কার করা হয়েছিল। এবার তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার রাতে এক সভায় ওই চেয়ারম্যানকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বর্তমানে বরগুনা কারাগারে রয়েছেন।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কাঁকচিড়া ইউনিয়নের কার্ডধারী জেলেদের জন্য বরাদ্দকৃত সাড়ে ২৭ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছিল চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। এ ঘটনায় ৪ এপ্রিল দুপুরে নৌবাহিনীর সহায়তায় ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে বরগুনা ডিবি পুলিশ।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে তারা এ অনিয়মের সত্যতা পেয়েছেন।

তিনি আরও জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিক টন চাল ৯১৬ বস্তা বিতরণের সঠিক প্রমাণ তিনি দিতে পারেননি।

মোস্তফা গোলাম কবির জানান, চাল আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগারে আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD