শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে প্রশাসনের পাশে থাকবে ২০ সংগঠন

বরিশালে প্রশাসনের পাশে থাকবে ২০ সংগঠন

Sharing is caring!

করোনাভাইরাস সংক্রমণ রোধে বরিশালে ২০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তারা সংক্রমণ রোধে সাধারণ মানুষকে শারীরিক দূরত্ব রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির যাবতীয় কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন।

মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় তারা এ আশ্বাস দিয়েছেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

সাংস্কৃতিক সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার, জাতীয় কবিতা পরিষদ, চারণ সাংস্কৃতিক সংগঠন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, লাল-সবুজ সোসাইটি, চারুকলা বরিশাল, বরিশাল ব্লাড ডোনার ক্লাবের প্রতিনিধি, শিল্পপতি বিজয় কৃষ্ণ দে, রাজনীতিক ডা. মনিষা চক্রবর্তী ও অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠুসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় ২০টি সংগঠনের পক্ষ থেকে ত্রানসহ করোনা মোকাবেলার সকল ব্যবস্থাপনায় সহযোগী হওয়ার একটি কর্মপরিকল্পনা জেলা প্রশাসকের হাতে তুলে দেয়া হয়।

সভায় অংশ নেয়া জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, এই সময়ে হতদরিদ্রদের ত্রাণ সরবরাহের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের পাশে থাকা দরকার। করোনা আক্রান্ত হয়েছে শুনলেই মানুষ সেখান থেকে সরে যাচ্ছেন। তাই রোগীরা অসহায় হয়ে পড়ছেন। অনেক সময় চিকিৎসা সেবা পর্যন্ত নিতেও সাহস করছেন না তারা। এসব সংকট মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৈঠকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, চলমান সংকটে ত্রান দেওয়াই একমাত্র কাজ নয়। এখন দরকার মানুষের শারীরিক দূরত্ব বজায় রাখা ও করোনার ভয়াবহতা সম্পর্কে জনগণকে সচেতন করা। আক্রান্তের হাসপাতালে নেয়া ও চিকিৎসা দিতে সামাজিক সহযোগীতা প্রয়োজন। একই সঙ্গে পাড়া-মহল্লায় লকডাউন মানতে সতর্ক ও সচেতন করা দরকার। এসব কাজে সরকারের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর এগিয়ে আসা দরকার।

Source: Alokito Bangladesh

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD