শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ২৬ কর্মকর্তা-কর্মচারী বদলি

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ২৬ কর্মকর্তা-কর্মচারী বদলি

Sharing is caring!

অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনার ১ দিন পরেই অতিরিক্ত পরিচালক এএএম হাফিজুর রহমানসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের ২৬ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ওয়েবসাইটেও এই বদলি সংক্রান্ত পৃথক দুটি অফিস আদেশ দেয়া হয়েছে।  যেখানে বদলিকৃত ২৬ জনকেই ২৬ এপ্রিলের মধ্যে স্ব স্ব কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।অন্যথায় ২৭ এপ্রিল হতে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষনিক অবমুক্ত বলে গণ্য হবে।

উল্লেখ্য গতকাল শনিবার লকডাউন উপেক্ষা এবং জনসমাগম করে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সংশ্লিস্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারী টেলিভিশনের ক্যামেরাম্যান অবৈধভাবে মদ বিক্রির ছবি তুলতে যায়। এ সময় সেখানকার উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করে। খবর পেয়ে চলমান ভ্রাম্যমান আদালত র‌্যাবের সহায়তার সেখানে উপস্থিত হয়। পরে বিভিন্ন গনমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে এ বদলীর আদেশ জারী করে কেন্দ্রিয় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আরও পড়ুন: >> বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেই কর্মকর্তাকে বদলি।

>>বরিশালে লকডাউনের মধ্যে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের মদ বিক্রি, সাংবাদিকের উপর হামলা।

>>বরিশালে টেনে হিচড়ে সাংবাদিককে মারধর।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD