বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নলছিটিতে  সাপ্তাহিক বাজারে পন্য ক্রয়-বিক্রয়ে আড্ডার মহাউৎসব

নলছিটিতে  সাপ্তাহিক বাজারে পন্য ক্রয়-বিক্রয়ে আড্ডার মহাউৎসব

Sharing is caring!

সারাবিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসের আতংকে চিন্তিত,সরকার যেখানে এই মহামারী থেকে দেশের জনগনকে বাচাঁনোর জন্য নানা রকম পরিকল্পনা করে সবাইকে ঘরে থাকার আহবান  করছে সেখানে নলছিটি উপজেলার  বিভিন্ন ইউনিয়ন সরেজমিনে  ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র।
নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের হদুয়া বাজারে দেখা যায় সাপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার সাপ্তাহিক হাট বসলে এখানে লোক সমাগম এতোটাই যে কোন সময়ের  ঈদুল আযাহা অথবা ঈদুল ফিতরের চাঁদের হাটকেও হার মানায়। গত ৪ঠা এপ্রিল মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা স্বত্বেও কোন চিন্তা নেই ঘরে থাকার মানুষের মাঝে।
এছাড়াও সকাল বিকেল হোক বা সন্ধ্যা লোকের আনাঘোনার কোনই কমতি নেই। বাজার থেকে দুই কিলোমিটার দুরে মোল্লারহাট পুলিশ তদন্তকেন্দ্রের অবস্থান থাকলেও প্রশাসনের ভুমিকা খুবই কষ্টদায়ক। বিপরীত ভুমিকায় ইউপি চেয়ারম্যান মো:কবির হোসেন। বাস্তবচিত্রে দেখা গেছে চেয়ারম্যান  এবং তার চৌকিদার দফাদার নিয়ে প্রতিদিনই  জনগনকে বিভিন্নভাবে বুজানো ও সচেতন করলেও কোনক্রমেই মানছে না তাদের কারও কোন কথা। তাদের চেষ্টায় দিনের কিছুটা সময় জনহীন বাজার থাকলেও দিনের বেশির সময় পন্য কেনা বেচা এবং আড্ডার মিলনমেলায় পরিনত হয়েছে।
এ ব্যাপারে সচেতন নাগরিক মনে করেন প্রশাসন কঠিন না থাকায় আজকে দেশের এ অবস্থায় বাজারে, রাস্তায় এতো মানুষ, প্রশাসনের ভুমিকা যদি একটু কঠোর হতো তাহলে হয়তো আমরা মহামারি করোনার হাত থেকে বাঁচতে পারতাম।
তাই এখন সবার মনে একটাই প্রশ্ন গ্রামের হাটবাজার, রাস্তায় এ রকম অবস্থা থাকলে সরকার কখনো পারবে কি করোনা মুক্ত করতে?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD