বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ‍অজ্ঞাত দুই বৃদ্ধ’র মরদেহ উদ্ধার

বরিশালে ‍অজ্ঞাত দুই বৃদ্ধ’র মরদেহ উদ্ধার

Sharing is caring!

বরিশাল নগর ও আগৈলঝাড়া উপজেলা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

এরমধ্যে বরিশাল নগরের স্টিমারঘাট এলাকা থেকে শনিবার (১১ এপ্রিল) দুপুরে আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির মরদেহ সড়কের পাশে পরে থাকতে দেখে থানা ‍পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার ও কোতোয়ালি মডেল থানার এসি মোঃ রাসেল।

এরআগে শুক্রবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাত এক বৃদ্ধার (৬৫) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত বৃদ্ধার মরদেজ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না। তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, স্থানীয় চৌকিদারের মারফত তারা খবর পান রাস্তার পাশে একটি মরেদেহ পড়ে আছে। তবে করোনা ভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধার মরদেহের পাশে কেউ যাচ্ছে না। পরে পুলিশ সদস্যদের গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD