রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে চা দোকানিকে কুপিয়ে জখম

বরিশালে চা দোকানিকে কুপিয়ে জখম

Sharing is caring!

বরিশাল নগরীতে আনিসুর রহমান পনু নামের এক চা ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে সদর রোডস্থ সাংবাদিক মাইনুল হাসান সড়ক (আগরপুর রোডে) বরিশাল প্রেসক্লাব সংলগ্নে এই হামলার ঘটনা ঘটেছে। পনু ওই এলাকার বাসিন্দ।

আহত এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘চা বিক্রেতা যুবক আনিসুর রহমান পনু আগরপুর রোডে প্রবেশ করছিল। এসময় সেখানে ধারালো অস্ত্র নিয়ে দাড়িয়ে ছিল ঝালকাঠী জেলা পরিষদ সদস্য ও জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন মৌসুমী কেকার মাদকাসক্ত স্বামী লিটু।

পনু তার কাছে পৌঁছানো মাত্রই কিছু বুঝে ওঠার আগেই লিটু হার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পনুর মাথায় আঘাত করে। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয়।

খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলেও হামলাকারি লিটুকে ধরতে পারেনি। এই ঘটনায় মামলা বা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুকুল।

তবে অভিযোগ রয়েছে, ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় আহত পনু থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে চাইলেও রহস্যজনক কারণে তা গ্রহন করেনি পুলিশ। তাকে সুস্থ হয়ে তার পরে অভিযোগ দেয়ার কথা বলে ফিরিয়ে দেয়। যদিও পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে থাকায় এ বিষয়ে থানার ওসি নুরুল ইসলামের বক্তব্য জানা জায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD