বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল লালমোহনে করোনা সন্দেহে বাড়ি লকডাউ

বরিশাল লালমোহনে করোনা সন্দেহে বাড়ি লকডাউ

Sharing is caring!

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় ভোলার লালমোহন উপজেলায় একটি বাড়ির ৯টি ঘর লকডাউন করা হয়েছে।

ঢাকার নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত একটি বাড়ি থেকে এক যুবক পালিয়ে আসার পর নিজ গ্রামের বাড়ি ‘লকডাউন’ করা হয়।

ওই যুবকের করোনা সংক্রমণ থাকতে পারে সন্দেহে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়।

পালিয়ে আসা যুবককে আলাদা ঘরে রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজী বাড়িটিও লকডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি জানান, ঢাকার নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা যুবকের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। যতদিন পর্যন্ত ওই যুবককে চিকিৎসকরা নিরাপদ মনে না করবেন, ততদিন পর্যন্ত পুরো বাড়ি লকডাউনে থাকবে। এ জন্য সেখানে দুইজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে এসে ওই যুবক নিজ বাড়িতে আত্মগোপনে ছিলো, তাকে খুঁজে বের করে লকডাউন করা হয়।

এদিকে করোনা সন্দেহে বাড়ি লকডাউনের খবরে উপজেলার ওই এলাকাটিতে নতুন করে শঙ্কার সৃস্টি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD