বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সড়কে গাছ ফেলে লকডাউন, টমটম উল্টে নিহত ১

সড়কে গাছ ফেলে লকডাউন, টমটম উল্টে নিহত ১

Sharing is caring!

পটুয়াখালীর দশমিনায় করোনার কারণে সড়কে গাছ ফেলে এলাকাটি লকডাউন করে কিছু যুবক। এতে টমটম উল্টে মো. রফিকুল ইসলাম (২৬) নামে টমটমচালকের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার রাতে দশমিনা-পটুয়াখালী সড়কের উত্তর লক্ষ্মীপুর এলাকার মৃধা স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক দক্ষিণ আদমপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ৭টার দিকে স্থানীয় কিছু যুবক মৃধা স’মিলের সামনে গাছ ফেলে রাখে। এতে টমটম উল্টে ঘটনাস্থলে টমটম চালকসহ ৩ জন গুরুতর আহত হন।

আহতদের দশমিনা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক টমটমচালককে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দশমিনা থানার ওসি এসএম জালাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD