বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না – বলরাম পোদ্দার

বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না – বলরাম পোদ্দার

Sharing is caring!

বিশ্বব্যাপী মহামারির আকার ধারণ করা করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে সাধারণ গণমানুষকে রক্ষা ও সহায়তা করার জন্য গণমানুষের জননী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারের ব্যক্তিগত উদ্যোগে সোমবার নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের মাধ্যমে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দিন মজুর ও নিন্ম আয়ের ১০০০ (এক হাজার) পরিবারের মাঝে মেদাকুল ভাগ্য ভূইয়ার বাড়ি প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় গণমাধ্যমকে এ্যাড. বলরাম পোদ্দার বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। অসহয়, গরীব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়নো আমাদের একান্ত কাম্য। সমাজের উচ্চবিত্ত ও সুবিধাপ্রাপ্ত সবারই উচিত এ ভয়াবহ দুর্যোগে সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো। মানবিক দিক বিবেচনা করেই আমার এই উদ্যোগ, এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনো অসহায় শ্রমজীবী মানুষ অভুক্ত থাকবে না। করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা হতদরিদ্র কেউ যাতে খাবারের অভাবে মারা না যান সেলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপে করোনা ভাইরাস এখনও বাংলাদেশে মহামারী রূপ নিতে পারেনি।

এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহা, অশোক দাস প্রমূখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ঝাঞ্জাপুর ইউনিয়নের কর্মহীন ও অসহায় গরীব দুস্থ এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ জেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১কেজি মশুরের ডাল, ১কেজি পেঁয়াজ, ১ প্যাকেট লবন, লাইফবয় বড় ১টি সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়েছে। প্রত্যেকটি প্যাকেটে ৭০০ টাকার সামগ্রী ছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD