বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বানারীপাড়ায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বানারীপাড়ায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Sharing is caring!

করোনা ভাইরাসের আতঙ্কে গৃহবন্দী সারাদেশের মানুষ। এ আতঙ্কে বানারীপাড়ার নদীর পশ্চিম পাড়ের ৫ ইউনিয়নের দুস্থ পরিবারগুলো কর্মহীন হয়ে পরেছে।

এসব অসহায় পরিবারের মাঝে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. মো: মাওলাদ হোসেন সানার ব্যক্তিগত তহবিল থেকে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে বাইশারী খেয়াঘাট এলাকায় ভ্যান চালক, খেয়ার মাঝি ও ইজিবাইক চালক ২০০ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আঃ লতিফ হাওলাদার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, বাইশারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ, বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত সভাপতি সাকিব আহমেদ,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খলিল মোল্লা, শ্রমিক লীগ নেতা সাহেব আলী,সাঈদুল,সুমন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD