মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
দুস্থ পরিবারের মাঝে রয়েল সিটি হাসপাতালের খাদ্য সহায়তা প্রদান

দুস্থ পরিবারের মাঝে রয়েল সিটি হাসপাতালের খাদ্য সহায়তা প্রদান

Sharing is caring!

বরিশালে রয়েল সিটি হাসপাতালের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা, ডাঃ কে এম জাহিদুল ইসলাম, রয়েল সিটি হাসপাতালের পরিচালক ডাঃ কাজী তৌকিয়া রহমান।
রয়েল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা সাধারণ মানুষকে সচেতন করছি। পাশাপাশি বিভিন্নভাবে স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক পরামর্শ ও নিরাপত্তা সরঞ্জাম হিসেবে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। এসব কর্মকান্ডের পাশাপাশি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। যেখানে শনিবার আমরা শতাধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে এসব সহায়তা পৌছে দিয়েছি।
সহায়তার এসব প্যাকেটের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ও সাবান রয়েছে। যা দিয়ে কয়েকদিন একটি পরিবারের তিনবেলা আহারের ব্যবস্থা হবে বলে আশা করি। এ ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত রাখার পাশাপাশি ভাসমান শিশু ও দুস্থদের খাবারের ব্যবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD