বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
করোনা : পরিবার থেকে বাইরে যেতে নিষেধ করায় বরিশালে আত্মহত্যার চেষ্টা

করোনা : পরিবার থেকে বাইরে যেতে নিষেধ করায় বরিশালে আত্মহত্যার চেষ্টা

Sharing is caring!

করোনো ভাইরাস আতঙ্কে সারা বিশ্বে তোলপাড়। সেখানে বরিশালের আগৈলঝাড়ায় করোনো ভাইরাস আতঙ্কের কারনে পরিবার থেকে বাহিরে যেতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে এক কিশোর ও পারিবারিক কলহের কারনে এক গৃহবধূ এবং এক দিনমজুর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে।

মুমূর্ষ অবস্থায় ২ জনকে উপজেলা হাসপাতালে ও একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক সৈকত বিষয়টি নিশ্চিত করে বলেন শুক্রবার উপজেলার কোদালধোয়া গ্রামের প্রভাত পান্ডের ছেলে পিন্টু পান্ডে (১১) করোনো ভাইরাস আতঙ্কের কারনে পরিবার থেকে বাহিরে যেতে নিষেধ করায় পরিবারের উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

অপরদিকে একইদিনে উপজেলার নগরবাড়ি গ্রামের হাকিম খানের স্ত্রী মেনোকা বেগম (৪০) ও বাহাদুরপুর গ্রামের ইউছুব হাওলাদারের ছেলে দিনমজুর আঃ রাজ্জাক হাওলাদার (৪০) পারিবারিক কলহের কারনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এদের মধ্যে মেনোকা বেগমকে ও আঃ রাজ্জাককে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা করা হচ্ছে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য পিন্টু পান্ডেকে রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD