রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দু’জনের অধিক চললেই গুনতে হবে জরিমানা

দু’জনের অধিক চললেই গুনতে হবে জরিমানা

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনার অংশ হিসেবে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। সরকার নির্দেশিত সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছে জেলা প্রশাসন। জানানো হচ্ছে দুই জনের অধিক চলাচল করলেই গুনতে হবে জরিমানা।

বুধবার (২৫ মার্চ) থেকে করোনা প্রতিরোধে জেলায় শপিং কমপ্লেক্স সুপার মার্কেটসহ সরকার নির্দেশিত সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি কাঁচাবাজার এবং মুদি দোকান খোলা রয়েছে।

এছাড়াও সরকার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে সকাল থেকেই জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন শপিং মল, মার্কেট ঘুরে ঘুরে পরিদর্শন করেছেন। তারা জনসচেতনা সৃষ্টি করতে লিফলেট বিতরণ, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, মাস্ক এবং গ্লাভস পরতে সবাইকে সচেতন করছে। সেই সঙ্গে কোথায় কোনো প্রকার জনসমাগম করে জটলার সৃষ্টি না করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে।শহরে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬ ২৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বর্তমানে জেলায় ১৪৬২ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সরকারে নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জনসমাগম ও জটলা এড়াতে সবাইকে নিরুৎসাহিত করার পাশাপাশি দুই জনের বেশি চলাচল না করতে বলা হয়েছে। কেউ যদি সরকারের নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD