বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে এনজিও’র কিস্তি আদায় আপতত বন্ধ রাখার অনুরোধ

বরিশালে এনজিও’র কিস্তি আদায় আপতত বন্ধ রাখার অনুরোধ

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল জেলায় কর্মরত এনজিও’র কিস্তি আদায় আপতত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে এ সংক্রান্ত একটি আহবান তিনি “ডিসি বরিশালের” ফেসবুক আইডিতে পোষ্ট করেছেন।

সেখানে তিনি বলেছেন, করোনা প্রতিরোধে দরিদ্র মানুষ এবং নিজস্ব কর্মীদের অবস্থা বিবেচনা করে বরিশাল জেলায় কর্মরত এনজিওর কিস্তি আদায় আপাতত বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এরআগে তিনি, চা সিগারেটের দোকান, ক্লাব, আড্ডা, রাস্তার মোড়ে ভিসিডি, সরমাল হাটবাজার এবং সকল ধরনের গনজমায়েত, বৈঠক বন্ধ করতে অনুরোধ জানিয়ে ফেসবুকে আরো একটি পোষ্ট দেন।

করোনা প্রতিরোধে সচেনতা বৃদ্ধি ও করনীয় বিষয়ে সকালে বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী তার কার্যালয়ের সন্মেলন কক্ষ ৬ জেলার জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন । তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬ জেলার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন এবং এ বিষয়ে আরো সচেনতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন । তিনি করোনা বিষয়ে যে কোন গুজব সম্পর্কে শর্তক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন। ভিডিও কনফারেন্সে বরিশাল, ভোলা. পিরোজপুর, ঝালকাঠী, পটুয়াখালী ও বরগুনা জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার ও সিভিল সার্জনগণ অংশ নেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD