সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন শিক্ষার্থীরা

ঝালকাঠিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন শিক্ষার্থীরা

Sharing is caring!

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) রিকোমেন্ডেট ফরমুলেশনে ঝালকাঠিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে। মুনাফা ছাড়াই শুধুমাত্র উৎপাদন ব্যয় রেখে স্থানীয়দের মধ্যে এসব হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হবে।

জানা গেছে, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় তলার সায়েন্সল্যাবে প্রায় পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

করোনা ভাইরাস রোধে হাতকে পরিষ্কার রাখতে হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. তৌহিদ হোসেন খান এ উদ্যোগ গ্রহণ করেন। এতে সহযোগিতা করেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ও হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আকতার হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ছাত্রী আরিফা মীমের নেতৃত্বে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র ফেরদৌস আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দেবলীনা মৌ, বিএম কলেজের ছাত্র তৌফিক আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তন্ময়া, বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান ও মিলা আক্তার এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন। এদের সবার বাড়ি ঝালকাঠিতে ও তারা সরকারি উচ্চ বিদ্যালয় এবং হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

করোনা ভাইরাসের জীবানুমুক্ত রাখার জন্য মানবিক কারণে এসব হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষক মো. তৌহিদ হোসেন খান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD