বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ভোলায় ২৪৮ জন হোম কোয়ারেন্টিনে

ভোলায় ২৪৮ জন হোম কোয়ারেন্টিনে

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে গত ২৪ ঘণ্টায় ভোলায় আরও ৪৭ জনকে হোম কোয়ারেন্টিনে (নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে) রাখা হয়েছে। এ নিয়ে জেলাটিতে সাত উপজেলায় পর্যবেক্ষণে রাখা ব্যক্তিদের সংখ্যা ২৪৮ জনে দাঁড়ালো ।

রোববার (২২ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভোলা স্বাস্থ্য বিভাগ।

হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের মধ্যে ভোলা সদরে ৬১ জন, দৌলতখানে ২৬ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৩৬ জন, তজুমদ্দিনে ৫৫ জন, চরফ্যাশনে ৩০ জন ও মনপুরা উপজেলার ২৩ জন রয়েছেন।

এছাড়াও হোম কোয়ারেন্টিনে অমান্য করে বাইরে ঘোরাফেরা করায় গত চারদিনে জেলার সাত উপজেলায় ১৪ প্রবাসীকে ৮৪ হাজার জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাজার মনিটরিং করতে জেলার সব উপজেলায় নিয়মিত অভিযান চলছে।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোনা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, করোনা রোগীদের জন্য জেলার সাত হাসপাতালে ৮টি আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং সেখানে ৫০টি বেড প্রস্তুত রাখা হয়েছে।

ডিসি কার্যারলয় সূত্র জানায়, গত ১৪ দিনে জেলার সাত উপজেলায় ৭৩৫ জন প্রবাসী ভোলায় এসছে। যাদের মধ্যে ভোলা সদরে ৯৯ জন, তজুমদ্দিনে ৬৮ জন, মনপুরায় ১৩ জন, লালমোহন ৮৯ জন, দৌলতখানে ৫২ জন, চরফ্যাশনে ১৪৪ জন ও বোরহানউদ্দিন উপজেলায় ১৬৩ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৪৮ জন।

হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের মধ্যে ওমান, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, আবুদাবি থেকে আগত এমন ব্যক্তির সংখ্যাই বেশি বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সব শিক্ষার্থীদের বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে, গণসমাবেশ পূর্ব খেলা, মেলা উৎসব স্থগিত করা হয়েছে। এছাড়াও চায়ের দোকান, হোটেল রেস্তোরাঁ, পার্কে জমায়েত নিষিদ্ধসহ হাত মেলানো ও কোলাকোলি থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিদেশ থেকে আসা কোনো ব্যক্তি আসার খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করতে বলা হয়েছে। এছাড়াও জেলার বাইরের বাসিন্দারের না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD